আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের

উত্তর ইসরাইলের মিসগাভ আম এলাকায় ইসরাইলি নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিচালিত তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিযতদন্তের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে, ওই ব্যক্তি লেবানন থেকে আসা কোনো হামলায় নয়, বরং খোদ ইসরাইলি বাহিনীর গোলাই প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্তের কাছে মোতায়েন করা একটি ইসরাইলি আর্টিলারি ব্যাটারি থেকে লেবাননের অভ্যন্তরে গোলাবর্ষণ করার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েকটি গোলা ওই কিবুতজের (আবাসিক এলাকা) ভেতরে গিয়ে পড়ে।

বিজ্ঞাপন

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৬০ বছর বয়সী ওফার মস্কোভিটস রোববার (২২ মার্চ) মিসগাভ আম-এ নিহত হন। ঘটনার পরপরই ইসরাইলি সেনাবাহিনী এক প্রাথমিক বিবৃতিতে দাবি করেছিল যে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 

তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, তারা এই ঘটনার পেছনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে একটি অত্যন্ত ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

সেনাবাহিনীর এই স্বীকারোক্তি এবং নিজেদের গোলায় নাগরিক নিহতের ঘটনাটি ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটি ও সীমান্ত সংঘাতের ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...