যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে: ইরান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে: ইরান
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল “তুচ্ছ” লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সামনে আসছে “বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী” আঘাত।

আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম সংবাদমাধ্যম এবং আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে “অসম্পূর্ণ” তথ্য রাখে।

বিজ্ঞাপন

মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন “এমন জায়গায় হয়, যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই” এবং তিনি ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেন যে ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে “আপনাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।”

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...