শত্রুদের সাহায্য করার দায়ে ৭৫ জনের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। সেন্ট্রাল প্রদেশের জেনারেল ও রেভোলিউশনারি প্রসিকিউটরের তথ্যমতে, তাদের বিরুদ্ধে বিদেশি শত্রুদের সঙ্গে সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
প্রসিকিউটর বলেন, ‘বিদেশি শত্রু নেটওয়ার্কের’ সাথে কথিতভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরাকে ৭৫টি মামলা দায়ের করা হয়েছে। আদালতগুলো দ্রুত মামলাগুলোর নিষ্পত্তি ও সম্পদ বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ নিচ্ছে।
বিজ্ঞাপন
তিনি সতর্ক করে বলেন, নিজ দেশের সাথে বিশ্বাসঘাতকতা এবং ইরানি জাতির শত্রুদের সঙ্গে সহযোগিতা করার জন্য আইনানুগ শাস্তি দেওয়া হবে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


