বৃহত্তম বন্দর থেকে ফের তেল রপ্তানি শুরু করল সৌদি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বৃহত্তম বন্দর থেকে ফের তেল রপ্তানি শুরু করল সৌদি

প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা থেকে আবারো অপরিশোধিত তেল লোডিং শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শিপিং প্রতিষ্ঠান বাহরির নিয়ন্ত্রণাধীন দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) রাস তানুরা বন্দরে অপরিশোধিত তেল লোড করছে। আরো একটি জাহাজ বন্দরের কাছে অপেক্ষা করছে। যা সৌদি আরবের অন্যতম প্রধান তেল কেন্দ্র থেকে রপ্তানি পুনরায় শুরু হওয়ার ইঙ্গিত দেয়। প্রতিটি ভিএলসিসি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর আশায় মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো সাম্প্রতিক সময়ে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরবও উপসাগরের অভ্যন্তর থেকে পুনরায় তেল রপ্তানি শুরু করল।

সূত্র: রয়টার্স

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...