হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের একটি ‘গুপ্তচর ও প্রতারণামূলক’ ড্রোন আটক করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুপ্তচরবৃত্তির কাজে জড়িত একটি এমকিউএম-১৭০ ড্রোন নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটির উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা।

আইআরজিসির নৌবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনটি থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, এটি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের একটি দেশ থেকে উড্ডয়ন করেছিল।

এর আগে হরমুজ প্রণালির পূর্ব দিকের আকাশসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও জানিয়েছিল আইআরজিসি।

তবে ড্রোন আটক ও ভূপাতিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন