কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির তথ্যমতে, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা কুয়েতে মার্কিন সেনাবাহিনীর একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এছাড়া, বাহরাইনে মার্কিন যোগাযোগ ব্যবস্থা এবং একটি রাডার সাইটেও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের মহাকাশ বাহিনী ঘাঁটিটির একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখা হ্যাঙ্গারগুলো ধ্বংস করে দিয়েছে।
ইরানের সেনাবাহিনী বলছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


