গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা শল্যচিকিৎসক অ্যাডাম হামাউই যুক্তরাষ্ট্রের নিউজার্সির ১২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করার জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পেয়েছেন।
হামাউই ২০২৪ সালে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। ইসরাইলি বাহিনী হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও তিনি তার সহকর্মী ও রোগীদের ফেলে যেতে অস্বীকার করেন।
ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিং (আইএমইইউ) পলিসি প্রজেক্ট এবং জাস্টিস ডেমোক্র্যাটস একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘ভোটাররা ড. হামাউইকে বেছে নিয়েছেন আর তিনি গাজায় ইসরাইলের গণহত্যার বাস্তবতা সরাসরি প্রত্যক্ষ করেছেন। তিনি বোমাবর্ষণ ও অকল্পনীয় পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনি শিশুদের জীবন বাঁচাতে কাজ করেছেন।’
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে হামাউইয়ের প্রচারণায় আর্থিকভাবে সমর্থনকারী রাজনৈতিক অধিকার গোষ্ঠী জাস্টিস ডেমোক্র্যাটস এবং আইএমইইউ একযোগে বলেছে যে, আমেরিকান-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) হামাউইয়ের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ভোটারদের ‘কেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে’।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব তেহরানের