মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত মার্কিন সেনাসদস্যদের সম্মান জানাতে ইরানের ওপর কঠোর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফাইনালের পর ওয়াশিংটনে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ রাতে আমরা আবারো তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। আমরা তা করেছি তিনজন মহান দেশপ্রেমিকের সম্মানে।’
সেনাসদস্যদের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত মর্মাহত’। তিনি আরো বলেন, নিহত সেনারা এমন একটি লক্ষ্য নিয়ে দায়িত্ব পালন করছিলেন, যাতে ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ক লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


