যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় ইরানের সামনে যত বিকল্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় ইরানের সামনে যত বিকল্প
ছবি: সংগৃহীত

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রয়েছে ইরানের । এরআগে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করে দিচ্ছে। তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন ইজাদি।

আল ইজাদি আল জাজিরাকে বলেন, মিলার সম্ভবত ‘ভুলে গেছেন’ যে ইরানের প্রায় ছয় হাজার বর্গকিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইরানকে তার মিত্র প্রতিবেশীরা… দেশের উত্তরে ও পূর্বে থাকা প্রতিবেশীরা সাহায্য করছে, তাই তারা (যুক্তরাষ্ট্র) ইরানকে ‘শ্বাসরুদ্ধ’ করতে পারবে না।’

ইজাদি আরো বলেন, নৌ অবরোধ আরোপ করা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ, কারণ পররাষ্ট্রনীতি সফল করতে বেসামরিক নাগরিকদের শাস্তি দেওয়া উচিত হবে না।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ অবরোধকে আগ্রাসনমূলক কাজ হিসেবে বিবেচনা করা হয়, বিশেষত যদি তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত না হয়। আর এ কারণেই ইরানের বন্দরগুলোর ওপর বর্তমান মার্কিন নৌ অবরোধ অত্যন্ত বিতর্কিত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত দুই হাজার ৭৬ জন নিহত এবং ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন