ইসরাইলি গণহত্যা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইসরাইলি গণহত্যা অব্যাহত, গাজায় নিহতের সংখ্যা প্রায় ৭৩ হাজার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৩৮ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরো ১ লাখ ৭২ হাজার ৯১৯ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এ পর্যন্ত হতাহতদের সর্বশেষ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল সাতটি লাশ গ্রহণ করেছে। এর মধ্যে সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহত ছয়জনের লাশ রয়েছে। এছাড়া আগে আহত হওয়া একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই সময়ে আরো ২৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে অন্তত ৯২৯ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৮১১ জন আহত হয়েছেন।

এছাড়া উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ ও পূর্বে অগম্য এলাকাগুলোতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ওই সময়ের মধ্যে ৭৮১টি লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, চলমান হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন