ভারতের ১০ নাবিককে মুক্তি দিল ইরান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ভারতের ১০ নাবিককে মুক্তি দিল ইরান
ফাইল ছবি

ইরানে আটক ১০ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে ইরানে আটক তেল ট্যাংকারে ছিলেন এই নাবিকেরা। ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার পর মুক্তি দেওয়া হয়েছে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর জাস্ক বন্দরের কাছে এমভি হারবার ফিনিক্স জাহাজটি জব্দ করার পর নাবিকদের আটক, গ্রেপ্তার ও কারারুদ্ধ করেছিল ইরান।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ‘নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে আছেন। নাবিকদের দ্রুততম সময়ে ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ডিরেক্টরেট জাহাজটি আটক বা গ্রেপ্তারের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। জাহাজ ট্র্যাকিং সাইটগুলো জাহাজটিকে পালাউ-পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার হিসেবে তালিকাভুক্ত করেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...