মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরাইলি বসতি স্থাপনকারীদের দমনের আহ্বান রুবিওর

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরাইলি বসতি স্থাপনকারীদের দমনের আহ্বান রুবিওর
ফিলিস্তিনি কৃষকদের জলপাই সংগ্রহের দৃশ্য ক্যামেরাবন্দী করার সময় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন হাইডি লেভিন। বর্তমানে তিনি রামাল্লাহ শহরে ইসরায়েলি দখলদারিত্বের অধীনে থাকা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে একটি স্ট্রেচারে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।ছবি: এএফপি

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন ফটোসাংবাদিক হেইডি লেভিনসহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। সহিংসতা বন্ধে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা বা সংকট চায় না যুক্তরাষ্ট্র।

শুক্রবার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি জানান, পশ্চিম তীরে ওই দিনের হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিবেদন পাননি। তবে হামলার যেসব ছবি দেখেছেন, তা উদ্বেগজনক।

রুবিও বলেন, বসতি স্থাপনকারীদের হামলার ছবি দেখে ট্রাম্প প্রশাসন ‘খুবই উদ্বিগ্ন’। এ ধরনের সহিংসতা বন্ধে ইসরাইলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার কথা ইসরাইলকে জানানো হবে বলেও জানান তিনি।

রুবিও বলেন, ‘এই মুহূর্তে আমাদের এমন পরিস্থিতির প্রয়োজন নেই। ইসরাইলেরও এমন পরিস্থিতির প্রয়োজন নেই।’

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত হন দুজন। তাদের একজন হেইডি লেভিন। তিনি মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক।

হামলার বর্ণনা দিয়ে লেভিন সাংবাদিকদের বলেন, তার গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট না থাকলে তিনি সম্ভবত বেঁচে থাকতেন না।

তিনি বলেন, ‘তারা আমাকে বারবার লাথি মারছিল।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন