হরমুজে শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজে শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
প্রতিকী ছবি

হরমুজ প্রণালির আকাশসীমায় একটি শত্রুপক্ষের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি শনাক্ত করার পর ধ্বংস করে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ইরানের সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করে ইরানের সেনাবাহিনী। পরে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ভূপাতিত করে।

তবে ড্রোনটি কোন দেশের ছিল, সেটি কোথা থেকে পরিচালিত হচ্ছিল কিংবা এর মালিকানা কার—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরানের সেনাবাহিনী।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সামরিক তৎপরতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে বরাবরই উদ্বেগ রয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন