ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন নারী সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এখনো ওই সাংবাদিককে উদ্ধার করা সম্ভব হয়নি। বাগদাদে সন্দেহভাজন ইরান-সমর্থিত একটি ইরাকি সশস্ত্র গোষ্ঠী ওই সাংবাদিককে অপহরণ করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র ।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব ওই মার্কিন সাংবাদিকের মুক্তি নিশ্চিত করতে কাজ করছে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন সামাজিকমাধ্যম এক্সে লেখেন, ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তিকে ইরাকি কর্তৃপক্ষ আটক করেছে। তিনি অপহরণের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।’
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করতে এবং অপহরণে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করতে সক্ষম হয়েছে।’ ইরাকি কর্তৃপক্ষ অপরাধী বা ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করেনি।
যেসব সংবাদমাধ্যমে তিনি লিখেছেন, তারা তাকে শেলি কিটলসন হিসেবে শনাক্ত করেছে। তিনি আল-মনিটর, ফরেন পলিসি, পলিটিকো এবং বিবিসির ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর হিসেবে মধ্যপ্রাচ্য থেকে প্রতিবেদন করতেন। তিনি রোমে থাকেন, কিন্তু এই অঞ্চলে প্রায়ই ভ্রমণ করেন। কিটলসন এই অঞ্চলের একজন দীর্ঘদিনের ফ্রিল্যান্সার, যিনি সিরিয়া ও ইরাক থেকে প্রতিবেদন তৈরি করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র