ভারত অত্যন্ত শক্তিশালী এবং দেশের গোয়েন্দা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। এ প্রসঙ্গে স্পাই থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ দেখার পরামর্শ দেন তিনি।
বালো রাজা বলেন, ‘ধুরন্ধর সেনেটাপি নিশ্চয়ই দেখেছেন। ছবিটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।’ মঙ্গলবার ইটানগরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।
এর আগে গত ২২ অক্টোবর রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিংহ কাপুর বলেন, ভারত-চীন সীমান্তে একাধিক জায়গায় দুই দেশে সেনারা মুখোমুখি অবস্থানে রয়েছে। ভারত-চীন সীমান্তে সংঘাতের প্রসঙ্গ তুলে পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর নতুন গঠিত ‘শৌর্য’ কমান্ডো দলগুলোর ভূমিকার প্রশংসা করেন তিনি।
তার এই মন্তব্যের ঘরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়। সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্র সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন বিরোধী নেতারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


