যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের স্পিকার

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ইরানের স্পিকার
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

তেহরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক বা ভবিষ্যৎ চুক্তির আওতায় দেওয়া কোনো প্রতিশ্রুতি থেকে সেরে না যেতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই রক্ষা করতে হবে। কোনো কিন্তু বা অজুহাত চলবে না।’

চলমান আলোচনার কথা উল্লেখ করে গালিবাফ আরো, সামনের সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে এর বাইরে আর কোনো পথ নেই। যেমন বপন করবে, তেমনই ফল পাবে।’

বিজ্ঞাপন

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের কাঠামো তুলে ধরেন। তিনি বলেন, এই সমঝোতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও বিস্তৃত একটি চুক্তির পথ তৈরি করতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন