গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ ফিলিস্তিনির লাশ, গণকবরে দাফন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ ফিলিস্তিনির দেহাবশেষ। প্রায় তিন বছর আগে ইসরাইলের চালানো হামলায় এসব ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। দীর্ঘদিন পর তাদের দেহাবশেষ উদ্ধার হওয়ায় স্বজনরা শেষবারের মতো বিদায় জানান।

বিজ্ঞাপন

সম্প্রতি উদ্ধার হওয়া এসব লাশের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গাজায় জড়ো হন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। সাদা কাফনে মোড়ানো লাশগুলো শহরের বিভিন্ন সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে আল-ফালুজা কবরস্থানে গণকবরে তাদের দাফন করা হয়।

দীর্ঘদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার পর স্বজনদের কাছে ফিরেছে এসব ফিলিস্তিনির দেহাবশেষ। তাদের শেষ বিদায় জানাতে গিয়ে শোক ও কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

ইসরাইলের হামলায় গাজার অসংখ্য আবাসিক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অনেক লাশ দীর্ঘ সময় ধরে সেখানেই পড়ে ছিল। উদ্ধার হওয়া ৭০ জনের লাশ সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞেরই আরেকটি চিত্র তুলে ধরেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন