মুক্তিযুদ্ধের ছবি তোলা আলোকচিত্রী রঘু রাই আর নেই

আমার দেশ অনলাইন

মুক্তিযুদ্ধের ছবি তোলা আলোকচিত্রী রঘু রাই আর নেই
ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

রঘু রাই ছিলেন ভারতের ফটোসাংবাদিকতার পথিকৃৎ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রাই ছিলেন প্রথম সারির। মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের বিখ্যাত পত্রিকা দ্য স্টেটসম্যানের প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

যুদ্ধের সময় তিনি ভারতের আশ্রয়শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়।

মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের দৃশ্য ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তগুলো ধারণ করেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...