১০ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

১০ বছরের জন্য গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

কমপক্ষে ১০ বছরের জন্য গাজা উপত্যকা পরিচালনা করার এবং এটিকে একটি পর্যটনকেন্দ্রে পরিণত করার বিষয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার গাজার জন্য ট্রাম্প প্রশাসনের যুদ্ধপরবর্তী পরিকল্পনার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের বিবেচনাধীন পরিকল্পনার আওতায় গাজার পুরো জনসংখ্যাকে অন্যত্র স্থানান্তর করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে।

বিজ্ঞাপন

এই পরিকল্পনা অনুযায়ী, গাজা উপত্যকাকে কমপক্ষে ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্রের অধীনে পরিচালিত একটি ট্রাস্টিশিপে পরিণত করবে। সেইসঙ্গে গোজায় পর্যটনকেন্দ্র ও একে প্রযুক্তিকেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।

এরআগে গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করবে, অধিবাসীদের অন্য দেশে সরিয়ে নেবে এবং উপত্যকাটি পুনর্নির্মাণ করবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার আওতায় গাজার ২০ লাখের বেশি মানুষকে অস্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর করা হবে। তারা স্বেচ্ছায় সরে যেতে পারে অথবা উপত্যকার ভেতরে সীমিত ও সুরক্ষিত এলাকার মধ্যে থাকতে পারে।

গাজার বাসিন্দাদের যাদের জমির মালিকানা আছে, তাদের সম্পত্তি উন্নয়নের অধিকারের বিনিময়ে ট্রাস্ট একটি ডিজিটাল টোকেন দেবে।

পরিকল্পনা অনুসারে, প্রাপকরা এই টোকেনটি অন্য কোথাও নতুন জীবন শুরু করার জন্য ব্যবহার করতে পারবেন অথবা গাজায় নির্মিত ছয় থেকে আটটি নতুন ‘এআই-চালিত, স্মার্ট সিটির’ একটিতে অ্যাপার্টমেন্টের জন্য এটি ব্যবহার করতে পারবেন।

গত সপ্তাহে ট্রাম্প গাজা যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন। তবে হোয়াইট হাউজ বৈঠকের বিষয়ে কোনো কিছু প্রকাশ করেনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন