ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত ও উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরো এক ধাপ বেড়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর সর্বোচ্চ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ঊর্ধ্বমুখী। চাল চালানের নতুন লেনদেনে তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮ দশমিক ২৭ ডলারে বিক্রি হচ্ছে।
এর আগের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারেরও বেশি বেড়ে ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল। ঠিক একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছিল প্রায় ৩ শতাংশ।
বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনী ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালানো এবং লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে আক্রমণ জোরদার করার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত সংকট চরম আকার ধারণ করেছে। সরবরাহ ব্যবস্থার এই অনিশ্চয়তার সরাসরি প্রভাবেই বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

