গাজায় চলমান ইসরাইলি গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৯৬ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সামরিক অভিযানে ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট হতাহতের সংখ্যা আরও বেড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসস্তূপের নিচে এবং বিভিন্ন সড়কে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা অনেক এলাকায় পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, উদ্ধার তৎপরতায় নানা প্রতিবন্ধকতা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে অনেক নিহত ও আহত ব্যক্তির তথ্য তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করা সম্ভব হচ্ছে না। ফলে চলমান সংঘাতের মানবিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



কর্মকর্তাদের গুমে উৎসাহিত করতেন বেনজীর