ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ওমানের দুকম বন্দরে আরেক ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা সেলেস্টিয়াল নামের একটি জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

দূতাবাসের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানানো হয়, জাহাজে অবস্থানকালে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু ঘটে। মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে বর্তমানে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৮ হাজারেরও বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেক ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে এলো।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠিতব্য জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানিয়েছে ভারতের বিরোধী দলগুলো।

এদিকে, ট্যাংকারে হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’-কে তলব করে বেসামরিক জাহাজে হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি, বিরল কূটনৈতিক পদক্ষেপ হিসেবে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতকে দ্বিতীয়বারের মতো তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...