সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান ব্যবসায়িক এলাকায় ভবনে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে মিসর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আঘাত হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার করেছে কায়রো।
বিবৃতিতে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাজধানীতে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় মিসর গভীর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
এতে আরো বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও সেখানে বসবাসরত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে রিয়াদ যেসব পদক্ষেপ নেবে, সেসব ক্ষেত্রে মিসরের পূর্ণ সংহতি ও সমর্থন রয়েছে।
বিবৃতিতে সৌদি আরবকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে উল্লেখ করে মিসর জানায়, দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নেওয়া সব বৈধ পদক্ষেপের প্রতি কায়রোর সমর্থন অব্যাহত থাকবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


