সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা

সিদ্ধিরগঞ্জে বাসে আগুন, নিষিদ্ধ আ.লীগের ১৭ নেতাকর্মীর নামে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শান্ত, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জালাল, ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সালাহ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সানারপাড় মৌচাক ইউটার্ন-সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থ্রি স্টার পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) আগুন দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন