মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩৫তম দিন গত ৩ এপ্রিল ইরানে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধবিমান। বিধ্বস্ত হওয়া এফ-১৫ জেটটিতে দুজন পাইলট ছিলেন। তাদের একজনকে উদ্ধারের দাবি করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। আরেকজনকে খুঁজছেন মার্কিন সেনারা। সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ভূপাতিত করা একটি যুদ্ধবিমানের পাইলটকে বোমা মেরে হত্যা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সামরিক সূত্রটি তাসনিমকে জানায়, ইরানি সশস্ত্র বাহিনীর হাতে দুই দিন আগে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যর্থ ও হতাশ হয়ে যুক্তরাষ্ট্র এখন সেসব স্থানে বোমা মেরে তাকে হত্যা করতে চাইছে, যেখানে তার থাকার সম্ভাবনা রয়েছে।
সূত্রটি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় বোমাবর্ষণ করেছে, কারণ তারা ভেবেছিল তাদের পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।
ওই ব্যক্তি বর্তমানে ইরানি বাহিনীর কবজায় আছে কিনা, সে বিষয়ে সূত্রটি কোনো মন্তব্য করেনি।
সূত্রটি জানায়, ‘আমরা এই মুহূর্তে এ বিষয়ে কিছু বলছি না, তবে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, যুক্তরাষ্ট্র প্রথম পাইলট সম্পর্কেও সম্পূর্ণ সত্য বলছে না, যাকে তারা উদ্ধার করেছে বলে দাবি করেছিল।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ৯ শতাংশ
ইরানি ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় ব্যাপক ক্ষতি