ইয়েমেনে ২০ হাজার ৫০০ টনের বেশি খাদ্য ও পুষ্টিসামগ্রী দ্রুত পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিন্ডবার্গ বলেন, ইয়েমেনে খাদ্য ও পুষ্টিসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম দ্রুততর করা হচ্ছে।
জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচারের এক মন্তব্যের জবাবে তিনি এ ঘোষণা দেন। ফ্লেচার ইয়েমেনের মানবিক পরিস্থিতি তুলে ধরে বলেন, অর্থের ঘাটতি, অতিরিক্ত কাজের চাপ এবং হামলার শিকার হওয়ার বিষয়গুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রমের সংকটকে স্পষ্ট করে তুলেছে।
নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় ইয়েমেনে মানবিক সংকট আরো গভীর হচ্ছে। গত শুক্রবার জাতিসংঘ সতর্ক করে বলেছে, খাদ্যসংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ইয়েমেন অন্যতম। আগামী ছয় মাসে দেশটিতে ক্ষুধা ও খাদ্যসংকট আরো বাড়তে পারে।
এই পরিস্থিতিতে খাদ্য ও পুষ্টিসামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ডব্লিউএফপি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


