ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ক্ষেপণাস্ত্র উৎপাদনসহ উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ইরানের সাম্প্রতিক অর্জনগুলো দেশটির মানবসম্পদ ও বৈজ্ঞানিক সক্ষমতার মূল্যবান দিকগুলোকেই তুলে ধরেছে। তবে ইরানকে প্রযুক্তিগত উন্নতিকে এমন অবস্থায় নিতে চায়, যাতে কোনো শত্রু দেশটিতে হামলা চালানোর সাহস না পায়।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে ইসলামশাহরে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পেজেশকিয়ান।
তিনি বলেন, ‘তবে আমরা বর্তমান অবস্থার চেয়ে আরও অনেক ভালো করতে পারি, যাতে ইরান এমন একটি অবস্থানে পৌঁছায়, যেখানে কোনো শত্রু হামলা চালানোর সাহস পাবে না।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই লক্ষ্য অর্জনে দক্ষ ও যোগ্য মানুষ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা মৌলিক। উন্নত প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের বৈজ্ঞানিক ও মানবসম্পদের বিকাশেও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন তিনি।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

