আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আবারো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে মার্কিন সেনাপ্রধানের সাথে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে এই সফর সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে তার আগের সফরে সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বছরের শেষের দিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন বলে আশা করছেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সফর ইসলামাবাদ ও ওয়াশিংটন ডিসির মধ্যে সম্পর্ক আরো গভীর হওয়ার ইঙ্গিত দেয়।

ডনের প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শেষের দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলার পাকিস্তান সফরের পর এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান।

সফরের সময় জেনারেল কুরিলাকে নিশান-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত করে।

ফিল্ড মার্শাল মুনির এরআগে জুন মাসে ওয়াশিংটন সফর করেছিলেন। সেসময় হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন।

এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এমন জল্পনা নাকচ করে দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এমন জল্পনাকে ‘মনগড়া’ বলে আখ্যা দিয়েছেন।

এরআগে গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছিলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে অথবা সেনাপ্রধানের প্রেসিডেন্ট হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এমন খবর সত্য নয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন