নতুন করে হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর (১১২ বিলিয়ন ডলার) বেশি বেড়েছে—জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন আরাগচি।
গত বছরের জুনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে স্বাগত জানিয়েছিলেন মের্জ। সে সময় জার্মান চ্যান্সেলর বলেছিলেন, ‘ইসরাইল আমাদের সবার হয়ে নোংরা কাজটি করছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, নতুন করে হামলা চালানো হলে ইউরোপকে এর চেয়ে অনেক বড় মূল্য দিতে হতে পারে।
পোস্টে আরাগচি লেখেন, ‘১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়। যারা আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখাবে, তাদের বিরুদ্ধে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে ধ্বংসাত্মক আঘাত হানবে, তার তুলনায় এই অর্থের পরিমাণ নগণ্য।’ তিনি আরও বলেন, ‘লাল রেখা বলে এখন আর কিছু নেই।’
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


