আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাডারে সন্দেহজনক বস্তু দেখে বিমানবন্দর খালি করল সাইপ্রাস

আমার দেশ অনলাইন

রাডারে সন্দেহজনক বস্তু দেখে বিমানবন্দর খালি করল সাইপ্রাস
ছবি: সংগৃহীত।

রাডারে সন্দেহজনক একটি বস্তু শনাক্ত হওয়ার পর সাইপ্রাসের পাফোস বিমানবন্দরের যাত্রী টার্মিনাল খালি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের

বিজ্ঞাপন

দ্বীপটির পশ্চিম উপকূলে অবস্থিত পাফোস বিমানবন্দর সাইপ্রাস প্রজাতন্ত্রের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত। এটি ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) আকরোতিরি ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে।

এর আগে রাতের বেলায় আকরোতিরি ঘাঁটিতে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সোমবার স্থানীয় সময় দুপুরের কিছু পর (১০০০ জিএমটি) ব্রিটিশ ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে এবং সেখান থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখা যায়।

সন্দেহজনক বস্তুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন