নৌ অবরোধের সময় ৩৮টি জাহাজ ফেরানোর দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

নৌ অবরোধের সময় ৩৮টি জাহাজ ফেরানোর দাবি যুক্তরাষ্ট্রের
ছবি: মিডল ইস্ট আই

ইরানের ওপর নৌ অবরোধের অংশ হিসেবে ৩৮টি জাহাজ ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় একথা জানিয়েছে।

সেন্টকম জানায়, ইরানের বন্দরগুলোতে চলমান অবরোধের অংশ হিসেবে তাদের বাহিনী ৩৮টি জাহাজকে গতিপথ পরিবর্তন করার অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

সেন্টকম বলেছে, ইরানের জাহাজ চলাচল সীমিত করার প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন বাহিনী সামুদ্রিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। সেইসঙ্গে ইরানি জলসীমায় জাহাজ প্রবেশ বা সেখান থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...