আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী আনুতিনের দল

আমার দেশ অনলাইন

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেল প্রধানমন্ত্রী আনুতিনের দল
ছবি: বিবিসি

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে জয় পেয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চারনাভিরাকুলের দল। প্রাথমিক ভোট গণনায় বড় জয় পেয়েছে তার দল। নির্বাচনে জয়ের পর আনুতিন বলেছেন, তার সাফল্য দেশের জনগণের। খবর বিবিসির।

৯০ ভোট গণনা শেষ হয়েছে। ৫০০ আসনের পার্লামেন্টে আনুতিনের ভুমজাইথাই পার্টি ১৯৪টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে পিপলস পার্টি ১১৬টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

পিপলস পার্টির নেতা নাথাফং রুয়েংপানিয়াউত বলেছেন, আনুতিন সরকার গঠন করলে বিরোধী দলে কাজ করতে প্রস্তুত তিনি।

দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস পর আনুতিনের নেতৃত্বাধীন জোট ভেঙে যাওয়ায় ডিসেম্বরে নির্বাচন ডাকা হয়েছিল।

যদিও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা করা হচ্ছে না, তবু অনুতিনের এখন ক্ষমতায় থাকা প্রায় নিশ্চিত। থাইল্যান্ডের নির্বাচনের ফল প্রায়শই অপ্রত্যাশিত হয়ে থাকে এবং এবারও তাই হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন