ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা
দুবাই এয়ারশোতে প্রদর্শিত চীন-নির্মিত ‘উইং লুং ২’ড্রোন। ছবি: এএফপি

ইয়েমেন উপকূলে চীনের তৈরি একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান-সমর্থিত হুথিরা। ড্রোনটি ইয়েমেনের লাহিজ প্রদেশের উপকূলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। প্রদেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

বিজ্ঞাপন

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভূপাতিত ড্রোনটি ছিল চীনের তৈরি উইং লুং-২ মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন।

ইয়াহিয়া সারি আরো বলেন, ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি হুথিদের ভূপাতিত করা এ ধরনের ১১তম ড্রোন।

তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি হুথিদের এই সামরিক মুখপাত্র।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন