২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ৪ ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: মেহের

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের আরো একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির দাবি, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এ নিয়ে এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভূপাতিত করা হয়েছে চারটি ড্রোন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা তাদের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। দেশটির আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ‘কঠোর, চূড়ান্ত ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, আইআরজিসির তরুণ আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। উন্নত নজরদারি ও গোয়েন্দা পর্যবেক্ষণব্যবস্থা ব্যবহার করে তারা এ অঞ্চলে শত্রুপক্ষের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...