গাজায় ইসরাইলি হামলায় আরো ৯ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরাইলি হামলায় আরো ৯ ফিলিস্তিনি নিহত
গাজা সিটিতে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি গাড়িতে লাগা আগুন নেভাচ্ছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা। ২৩ নভেম্বর ২০২৬। ছবি: এপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরো কয়েকজন। এর ফলে ২০২৫ সালের অক্টোবরে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে পড়েছে।

বিজ্ঞাপন

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ চৌকিতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

এ ছাড়া গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-কারামা এলাকায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন দুজন।

অন্যদিকে, উত্তর গাজায় পৃথক দুটি ড্রোন হামলায় আরো চারজন নিহত হয়েছেন। জাবালিয়া ও গাজা সিটিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণহানির ঘটনা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন