মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, ইরানের মজুত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী ওয়াশিংটন । বুধবার ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি এটা পেতে চাই।’
তিনি আরো বলেন, শুধু যুক্তরাষ্ট্র ও চীনের কাছেই এই উপাদান উদ্ধারের জন্য প্রয়োজনীয় ‘সরঞ্জাম’ রয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা গিয়ে এটা নিয়ে আসব’।
বিজ্ঞাপন
এদিকে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি যুদ্ধক্ষমতা বিল পাস হয়েছে।
বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


