ইরানে চলমান ইসরাইলি হামলার নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল ইয়াল জামিরসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা।
ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সামরিক বাহিনী জানিয়েছে, মেজর জেনারেল ইয়াল জামির এবং ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তারা গত কয়েক ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ে অনবরত মূল্যায়ন করছেন এবং ইরানে ইসরাইলি হামলার দিকনির্দেশনা দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী আরো জানিয়েছে, ‘ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে এমন যেকোনো পক্ষের বিরুদ্ধে সব সেক্টরে অভিযান চালিয়ে যেতে সামরিক বাহিনী সতর্ক এবং প্রস্তুত রয়েছে।’
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


