তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে গঠিত ত্রিপক্ষীয় জোটে তুরস্কের অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলো।
চলতি মাসের শুরুতে তুরস্কের পার্লামেন্টে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ অনুমোদিত হয়। তাই এরদোয়ানের স্বাক্ষরটি মূলত একটি আনুষ্ঠানিকতা মাত্র।
চুক্তির ফলে সৌদি আরবকে সামরিক সহায়তা বাড়ানোর পথ সুগম হলো তুরস্কের। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে রয়েছে রিয়াদ।
চুক্তির শর্ত অনুযায়ী, জোটের কোনো একটি দেশের ওপর হামলাকে অন্য সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
তবে আপাতত সৌদি আরব বা ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েনের পরিকল্পনা নেই তুরস্কের। এ ধরনের পদক্ষেপ নিতে হলে দেশটির পার্লামেন্টের নতুন করে অনুমোদন প্রয়োজন হবে। তবে চুক্তির আওতায় সৌদি আরবকে অন্যান্য সামরিক ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর সুযোগ পাবে আঙ্কারা।
সূত্র: আলজাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



