জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নেই। একটি ফরাসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংলাপ শুরু হলেও আলোচনা অত্যন্ত জটিল হয়ে পড়েছে।
গ্রোসি বলেন, ‘প্রথমবারের মতো সত্যিকার অর্থে একটা সমধানে আসার সম্ভাবনা রয়েছে। আমরা সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে শুরু করছি।’
তেহরান আইএইএর সঙ্গে বেশ কিছু সহযোগিতা স্থগিত করে রেখেছে। গত জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার বন্ধ করে দেয় ইরান।
এদিকে, ইরানের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশটিতে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, নিরাপত্তা কর্মকর্তারা সপ্তাহ শেষ হওয়ার আগেই (রোববারের মধ্যে) ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আন্তর্জাতিক নৌ মহড়ায় ভারতের সঙ্গে যোগ দিল বাংলাদেশ