ইউক্রেনের সঙ্গে চুক্তিতে ছাড় দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইউক্রেনের সঙ্গে চুক্তিতে ছাড় দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য কিছু ছাড় দিতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি জানান, রাশিয়া ছাড় দিতে প্রস্তুত, যদি ইউক্রেনও একই কাজ করে। বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পুতিন বলেন, রাশিয়ার সামরিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সকল সম্পদ রয়েছে এবং এর সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। তবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তিপূর্ণভাবে একটি চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

পুতিন আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সম্পূর্ণ প্রস্তুত এবং ইচ্ছুক।’

পুতিনের মতে, রাশিয়াকে অবশ্যই তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে।

তিনি জানান, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে তার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়ানোর কথা বিবেচনা করছে। পুতিন এরআগে জানিয়েছিলেন, শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন