ইয়েমেনের লোহিতসাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, ইয়েমেনের বন্দরনগরী হোদাইদাহ থেকে ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি থেকে তারা একটি বিপৎসংকেত পেয়েছে।
সংস্থাটি জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করছে এবং ওই এলাকার জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো দেশ বা গোষ্ঠী স্বীকার করেনি।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



খামেনির জানাজায় অংশ নিলেন ৩ ছেলে