ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: রয়টার্স

ইরানের দক্ষিণাঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

শুক্রবার এই হামলার কথা জানায় তারা।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ইরানের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজ প্রণালির দিকে ছোড়া হয়েছিল। পরে গোরুক ও কাশেম আইল্যান্ডে উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলা চালানো হয়।

সেন্ট্রাল কমান্ড আরো জানায়, ইরানের ছোড়া ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক নৌযান চলাচলে হুমকি হয়ে উঠেছিল। আর পরবর্তী হামলা ঠেকাতে রাডার স্থাপনায় হামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে সহিংসতার স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি।

দুই দেশই শান্তির জন্য দফায় দফায় প্রস্তাব ও পাল্টা প্রস্তাব দিয়ে আসছে। এরপরও দুই পক্ষের নেতারা বারবার ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজন হলে তারা একে-অপরের বিরুদ্ধে আক্রমণ চালাতে প্রস্তুত। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল এই যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও প্রায়ই দুই পক্ষে সংঘাত ঘটেছে।

সূত্র: এএফপি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...