আটক জাহাজের নাবিকদের দেশে ফেরত পাঠানোর দাবি পাকিস্তানের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আটক জাহাজের নাবিকদের দেশে ফেরত পাঠানোর দাবি পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের আটক করা জাহাজে থাকা পাকিস্তানি ও ইরানি নাবিকদের দেশে ফেরানোর দাবি জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি রয়েছে। জাহাজগুলোতে থাকা পাকিস্তানি ও ইরানি নাবিকদের দেশে ফেরানোর প্রচেষ্টায় তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের কাছে সমর্থন চেয়েছেন।

সামাজিকমাধ্যস এক্সে দেওয়া পোস্টে তিনি আরো বলেন, তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এ বিষয়ে সমন্বয় করছেন। ইরানি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা করতে পাকিস্তান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইসহাক দার বলেন, জব্দকৃত জাহাজগুলোতে পাকিস্তানের ১১ এবং ইরানের ২০ নাবিক রয়েছেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন