ইরানের পাহারায় হরমুজ পার হলো ২৫টি জাহাজ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের পাহারায় হরমুজ পার হলো ২৫টি জাহাজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনীর সমন্বয়ে এবং তেহরানের অনুমতি পাওয়ার পর ২৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

আরআইজিসি এক বিবৃতিতে জানায়, জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ রয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, ‘যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোর আঘাতের মাধ্যমে।’

ইরানের সশস্ত্র বাহিনীর একজন জ্যেষ্ঠ মুখপাত্র সতর্ক করে বলেছেন, যুদ্ধ পুনরায় শুরু হলে ইরান আরো কঠোর ও শক্তিশালী প্রতিশোধ নেবে।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স-এর মাধ্যমে দেওয়া মন্তব্যে আবুলফজল শেখারচি বলেন, ‘যদি এই অঞ্চলে যুদ্ধের আরেকটি পর্ব শুরু হয়, তবে ইরানের প্রতিক্রিয়া আঞ্চলিক সীমা ছাড়িয়ে যাবে এবং তা হবে আরো অনেক বেশি কঠোর ও শক্তিশালী।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন