মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সৌদি আরব। চলমান সংকট নিরসনে সামরিক উত্তেজনা এড়ানো এবং ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

শনিবার বাহরাইনে একটি নিরাপত্তাবিষয়ক ফোরামে বক্তব্য দিতে গিয়ে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সবাই যে প্রচেষ্টা চালাচ্ছে, তা দেখলেই বার্তাটি স্পষ্ট। এই অঞ্চলের মানুষ মধ্যপ্রাচ্যে আবারও শান্তি ফিরিয়ে আনতে চায়।’

তবে এসব কূটনৈতিক প্রচেষ্টার পরিণতি কী হবে, তা কেউই নিশ্চিত করে বলতে পারে না বলেও মন্তব্য করেন সৌদি এই কর্মকর্তা।

সূত্র: আলজাজিরা

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন