গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন

গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন
সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। ছবি: সংগৃহীত।

সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজাকে ‘উন্মুক্ত কারাগার’ হিসেবে বর্ণনা করেছেন। মিসরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মিসরীয় অংশ পরিদর্শন করে ফিলিস্তিনিদের দুর্দশা এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধার চিত্র তুলে ধরেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হ্যামিল্টন বলেন, গাজায় গত তিন বছর ধরে ইসরাইলের গণহত্যা ভয়াবহ। মানুষকে তাদের স্বাধীনতা, তাদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা থেকে বঞ্চিত করা । কোনো মানুষের জীবনকে অন্যের জীবনের চেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

রাফাহ সীমান্ত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, আমি মাইলের পর মাইল প্রসারিত দেয়াল দেখেছি, তাদের [ফিলিস্তিনিদের] ভিতরে রাখার জন্য তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে, বাইরে খোলা-বাতাস কারাগারের মতো মনে হচ্ছিল, আমি যা ভাবতে পারি তা হল তাদের সাহায্য করা প্রয়োজন।

হ্যামিল্টন জানান, রাফাহ সীমান্তে গাজায় প্রবেশের অপেক্ষায় খাদ্যবাহী অনেক ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু সেগুলোকে প্রায়ই প্রবেশ করতে দেওয়া হয় না, অথবা দীর্ঘ সময় আটকে রাখা হয়। তার সঙ্গে কথা বলা প্রথম ট্রাকচালকই ১২ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন।

কাছের একটি সরবরাহকেন্দ্রে ত্রাণকর্মীদের কঠোর পরিশ্রমের চিত্র দেখলেও অযৌক্তিক কারণে প্রয়োজনীয় সামগ্রী ফিরিয়ে দেওয়ার ঘটনা তাকে বিস্মিত করেছে। প্রত্যাখ্যাত সামগ্রীর মধ্যে ছিল স্লিপিং ব্যাগ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, চিকিৎসা উপকরণ, হুইলচেয়ার এমনকি শিশুদের জন্য ফুটবলও।

হ্যামিল্টন বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরাইলকে তার দায়িত্ব পালন করতে হবে এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে দিতে হবে। এর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

ফিলিস্তিনিদের দুর্ভোগের প্রতি মানুষের মনোযোগ ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহায় বোধ করলেও শুধু পরিস্থিতি দেখে যাওয়ার পরিবর্তে কিছু করার চেষ্টা করা প্রয়োজন। ফিলিস্তিনিদের কষ্টের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া কিংবা তাদের দুর্দশা থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়।

সূত্র: আলজাজিরা

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...