স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের, ‘স্বাভাবিক’ বলছে মাদ্রিদ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের, ‘স্বাভাবিক’ বলছে মাদ্রিদ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বামে ও স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ডানে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকিকে ‘স্বাভাবিক ঘটনা’ হিসেবে দেখছে মাদ্রিদ। স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা এ ধরনের মন্তব্যকে স্বাভাবিক ব্যাবসায়িক কার্যক্রম’ হিসেবে বিবেচনা করছে। খবর আলজাজিরার।

সরকারি এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং এর কোনো পরিবর্তন ঘটানোর উদ্দেশ্য আমাদের নেই।’

বিজ্ঞাপন

তুরস্কের আংকারায় ন্যাটো সম্মেলনের এক ফাঁকে ট্রাম্পের দেওয়া মন্তব্যের পর এই প্রতিক্রিয়া আসে, যেখানে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে ইউরোপীয় এই দেশটির সঙ্গে অবিলম্বে সমস্ত বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা আর স্পেনের সঙ্গে কোনো বাণিজ্য করতে চাই না। স্পেন ন্যাটোর জন্য ভয়াবহ অংশীদার। তারা অংশ নেয় না, তারা অর্থও দেয় না।’

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...