এরদোয়ানের সঙ্গে সেনেগালের প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো

এরদোয়ানের সঙ্গে সেনেগালের প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো

ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং সেনেগালের প্রধানমন্ত্রী উসমানে সনকোর মধ্যকার দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুত ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার তুরস্কের গণমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে সামরিক আর্থিক সহযোগিতা, চলচ্চিত্র ও মাল্টিমিডিয়া সহ-উৎপাদন, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় তিন বছরের(২০২৫-২০২৮) সমঝোতা স্মারক এবং অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ।

বৈঠকে বিনিয়োগ, শক্তি, পরিবহণ, কৃষি ও মৎস্য খাতসহ বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ বৃদ্ধির ব্যাপক আলোচনা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে এবং আফ্রিকা ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সংযোগ বাড়াতে এই পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন