৯৫ ডলারের নিচে জ্বালানি তেলের দাম

৯৫ ডলারের নিচে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও প্রতি ব্যারেল ৯৫ ডলারের নিচে রয়েছে ব্রেন্ট ক্রুডের দাম। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১০ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ০৩ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। একই দিন ডব্লিউটিআইয়ের দাম বেড়েছিল ২ শতাংশ।

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক জেলায় হামলা চালানোর দাবি করার পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা মাইনে অন্তত দুটি জাহাজ আঘাত পায়।

এদিকে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার ডব্লিউটিআই তেলের লেনদেনের আনুষ্ঠানিক নিষ্পত্তি হওয়ার কথা নয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...