দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাঈদ কোযেচি জানিয়েছেন, “ইরানের সাথে আগে থেকে সমন্বয় করলে” দক্ষিণ কোরিয়ার জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।
এ জন্য সোলকে তাদের জাহাজগুলোর তথ্য ইরানকে দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরান কড়াকড়ি আরোপ করেছে।
কিন্তু এ প্রতিকূল পরিস্থিতিতেও চীন, ভারত ও জাপানের কিছু জাহাজ এই জলপথ ব্যবহার করতে পেরেছে বলেও তিনি উল্লেখ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

